প্রকাশিত: November 7, 2026
ইরানের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের আরও ২টি এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শুক্রবার (০৬ নভেম্বর) মেহর নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে তেহরান থেকে এই খবর জানানো হয়।
আইআরজিসির জনসংযোগ কার্যালয়ের তথ্য অনুযায়ী, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দ্বারা এই ধরনের পঞ্চম এবং ষষ্ঠ ড্রোন দুটিকে কিছু মুহূর্ত আগে ভূমিতে নামিয়ে আনা হয়।
সাম্প্রতিক এই ঘটনার ফলে কেশম দ্বীপের উপরে ভূপাতিত করা মার্কিন এমকিউএম-১৭০ নজরদারি ড্রোনের মোট সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।