সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

প্রকাশিত: November 8, 2026

  • শেয়ার করুন

খুলনা :

খুলনা নগরীর খানজাহান আলী রোডে অবস্থিত অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সন্ত্রাসী হামলায় প্রতিষ্ঠানটির ভাঙচুরের ঘটনার পর তিনি সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি ও ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন কেসিসি প্রশাসক।

  • শেয়ার করুন