প্রকাশিত: November 8, 2026
রাজধানীর ভাটারা থানার ১০০ ফিটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিাবর (০৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি বলেন, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ১০০ ফিটে অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউদাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল।