প্রকাশিত: October 10, 2025
ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজাবাসীর জন্য মানবিক সহায়তা ঘোষণা করেছে জার্মানি। দেশটি গাজার পুনর্গঠনে তাৎক্ষণিকভাবে ২৯ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন ডলার) প্রদান করবে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, “আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে গাজার পুনর্গঠনের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবো।”
তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পুনর্গঠন পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গাজায় দীর্ঘ সংঘাতের পর এই সহায়তা দেশটির ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসন ও অবকাঠামো পুনর্গঠনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।