প্রকাশিত: January 17, 2026
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলায় রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় জামায়াতে ইসলামীর পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন।
পুলিশ জানায়, বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে বজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিএনপি, জামায়াত ও তাদের অঙ্গসংগঠনের অন্তত ১১ জন নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।
Ns coll