খুলনায় ইব্রাহীম মোড়ল হত্যা: দুই আসামিকে ১০ বছরের জেল

প্রকাশিত: June 30, 2026

  • শেয়ার করুন

খুলনার পাইকগাছার ইব্রাহীম মোড়লকে হত্যার দায়ে দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাইকগাছা উপজেলার খাটুমারী গ্রামের বাবুল ফকিরের ছেলে মো. আকবর ফকির এবং একই উপজেলার বান্দিকাটি গ্রামের ওহাব জোয়াদ্দারের ছেলে ওবায়দুল্লাহ জোয়াদ্দার। রায় ঘোষণার সময় ওবায়দুল্লাহ জোয়াদ্দার পলাতক ছিলেন।
NS Coll

  • শেয়ার করুন