প্রকাশিত: August 25, 2026
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে, রেজি: নং ১০৬৭) একাংশের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা তিন জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন—সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ রকিবুল ইসলাম মতি, সহ-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম নূর এবং নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত।
২৫ আগস্ট (২০২৬) তারিখে পৃথক পৃথক পদত্যাগপত্রের মাধ্যমে তারা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই পদত্যাগপত্র জমা দেন।
সংগঠন সূত্রে জানা যায়, পদত্যাগপত্রে তারা প্রত্যেকেই পদত্যাগের কারণ হিসেবে নিজ নিজ ‘ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা’কে উল্লেখ করেছেন। ব্যক্তিগত সমস্যার কারণে পদের অর্পিত গুরুদায়িত্ব যথাসময়ে ও সঠিকভাবে পালন করা সম্ভব হচ্ছে না জানিয়ে তারা স্বজ্ঞান ও স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদবী সংক্রান্ত যাবতীয় দায়-দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান।
ইতোমধ্যে আদালতের আদেশ মোতাবেক পুর্বের কমিটি বহাল হিসেবে গন্য হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।