ঢাকা মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া

প্রকাশিত: August 26, 2026

  • শেয়ার করুন

চার বছর পর আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ২০২২ সালে প্রথমবার বাংলাদেশে এসে গানের তালে দর্শকদের নাচিয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় এই গায়িকা। এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এই সংগীত আয়োজন। অনুষ্ঠানে সরাসরি মঞ্চে পারফর্ম করবেন ওটিলিয়া। বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেই নিশ্চিত করেছেন এই রোমানিয়ান তারকা।

  • শেয়ার করুন