খুলনায় বিদ্যুতায়িত সবজি ক্ষেতে ২ ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: August 22, 2023

  • শেয়ার করুন

খুলনা জেলায় বিদ্যুতায়িত ফসলি জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে সবজিক্ষেতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আনন্দনগর গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে মোদাচ্ছের শেখ ও ইকবাল শেখ।
স্থানীয় সূত্র মতে জানা যায়, রূপসার আনন্দনগরে এক‌টি সব‌জি ক্ষেতে ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য বৈদ্যুতিক তারে বিদ্যুতের সং‌যোগ (ক্যাবল) দেওয়া ছিল।
নিহত দুই ভাই যাতায়াতের সময় তা‌রে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে মারা যান।

  • শেয়ার করুন