বিশ্ব রাজনীতির শীর্ষ মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন খুলনার তানভীর শাহনওয়াজ

প্রকাশিত: September 1, 2026

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: 

বিশ্ব রাজনীতির শীর্ষ মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন তানভীর শাহনওয়াজ। কানাডার কেন্দ্রীয় আইনসভা (Parliament of Canada) উপ-নির্বাচনে, ক্ষমতাসীন লিবারেল পার্টি অব কানাডার প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তিনি।

 

অন্টারিও প্রদেশের লিবারেল পার্টির শক্ত ঘাঁটি ‘বিচেস-ইস্ট ইয়র্ক’ (Beaches-East York) আসনে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে ৩ জন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তানভীর। দীর্ঘ ১০ বছর ধরে এই এলাকার মানুষের সেবায় নিয়োজিত থেকে তিনি মাঠপর্যায়ের জনপ্রিয় নেতায় পরিণত হয়েছেন।

 

খুলনার পশ্চিম টুটপাড়া বসুন্ধরা গলির শেখ শাহনওয়াজ (লেখক) তার বাবা, এবং মা নওজেসআরা ভুঁইয়া খালিশপুর পৌরসভার মোড়ে বাড়ি। তানভীর বাংলাদেশের মেরিটাইম খাতের স্বনামধন্য ক্যাপ্টেন জিল্লুর রহমান ভূঁইয়ার ভাগ্নে।

  • শেয়ার করুন