‘হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি’

প্রকাশিত: October 6, 2026

  • শেয়ার করুন

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ অভিযোগ করেছেন হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে পেছন থেকে উসকানি দেয় জামায়াত ও এনসিপি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

 

আবু হানিফ তার পোস্টে বলেন, শহরের রাস্তায় অটোরিকশা আর ফুটপাতের হকার দুটিই এখন আমাদের নিত্যদিনের বাস্তবতা। কিন্তু যখন এগুলো নিয়মের বাইরে চলে, তখন সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

 

অটোরিকশা যেখানে সেখানে দাঁড়ায়, যাত্রী ওঠানামা করে, কখনো উল্টো দিকেও চলে। এতে যানজট বাড়ে, রাস্তায় বিশৃঙ্খলা তৈরি হয় এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।

অন্যদিকে ফুটপাত দখল করে দোকান বসায় পথচারীদের হাঁটার জায়গা থাকে না। বাধ্য হয়ে অনেককে মূল সড়কে হাঁটতে হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ে, তেমনি যানজট ও জনদুর্ভোগও বাড়ে।

এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া জনগণের দাবি, সরকার সেই দাবি ও জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে যখন কাজ শুরু করেছে। তখনই দেখা গেছে হকার কিংবা অটোরিকশা চালকরা আন্দোলন করছে। গত কয়েকদিন আগে মিরপুরে হকার উচ্ছেদ করতে গেলো পুলিশের উপর হামলা করে হকাররা। সেখানেও জামায়াত হকারদের পক্ষ নিয়েছে।

 

তিনি বলেন, গত সোমবার অটোরিকশা চালকরা রাস্তা বন্ধ করে আন্দোলন করেছে, এমনকি তারা বাসচালকসহ অনেকের উপর হামলাও করেছে। এখানেও জামায়াত অটোরিকশা চালকদের পক্ষ নিয়েছে। এসব হকার ও অটোরিকশা চালকদের আন্দোলন পেছন থেকে উসকানি দেয় জামায়াত। শুধু জামায়াত নয় অটোরিকশা চালকদের আন্দোলনে যুক্ত হয়েছে জামায়াতের শিশু সংগঠন এনসিপির শ্রমিকশক্তি আর এই শ্রমিকশক্তির ব্যানারে একত্র হয়েছে দেশের বিভিন্ন এলাকার পলাতক নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা। জামায়াতে ইসলামীর কাজই হলো বিভিন্ন আন্দোলনে উসকানি দিয়ে পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলা।

  • শেয়ার করুন