৬৩৪ কোটি রুপির নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় মুখ খুললেন অভিনেত্রী

প্রকাশিত: November 3, 2026

  • শেয়ার করুন

ভারতের ৬৩৪ কোটি রুপির নিয়োগ দুর্নীতির ঘটনায় নাম জড়িয়েছে নাম দক্ষিণ ভারতীয় টেলিভিশন অভিনেত্রী শাবানা শাহজাহানের। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই সমালোচনা চলছিল। আর এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন শাবানা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তাকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মিম ও কুরুচিপূর্ণ পোস্ট প্রকাশের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাবানার নাম ও ছবি ব্যবহার করে দুর্নীতির  সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ছড়ানো হয়। নিউজ নাওয়ের প্রতিবেদন থেকে জানা যায় অভিনেত্রী সোমবার (২ নভেম্বর) এক বিবৃতি দিয়েছেন। তিনি জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি নেই। এমনকি কোন তথ্যের ভিত্তিতে তার নাম এই ঘটনায় জড়ানো হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

যৌন ইঙ্গিতপূর্ণ মিম ও কুরুচিপূর্ণ পোস্ট প্রকাশের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন এই অভিনেত্রী। ছবি: সংগৃহীত

যৌন ইঙ্গিতপূর্ণ মিম ও কুরুচিপূর্ণ পোস্ট প্রকাশের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন এই অভিনেত্রী। ছবি: সংগৃহীত

শাবানা জানান, তাকে উদ্দেশ করে তৈরি পোস্টগুলো যৌন ইঙ্গিতপূর্ণ ও অপমানজনক  পোস্টগুলো অত্যন্ত আপত্তিকর। এগুলো সরাসরি তার মর্যাদায় আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে একই ধরণের কাজ করা হচ্ছে। এগুলো নিয়ে কথা বলেন তিনি। তার সম্মান অন্যের দেয়া বা কেড়া নেয়ার বিষয় নয়। তার পরিবার পুরো বিষয়টা জানে। তাই জনমতের কাছে নিজের মর্যাদার প্রমাণ দেয়ার প্রয়োজন মনে করেন না তিনি।

 কেরালায় জন্ম নেয়া শাবানা তামিল ধারাবাহিক ‘সেম্বারুথি’-তে পার্বতী চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। ছবি: সংগৃহীত

কেরালায় জন্ম নেয়া শাবানা তামিল ধারাবাহিক ‘সেম্বারুথি’-তে পার্বতী চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর সাবেক মন্ত্রী কে এন নেহরুকে ঘিরে কথিত নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের প্রায় ২৫টি স্থানে তল্লাশি চালিয়েছে দুর্নীতি দমন ও সতর্কতা অধিদপ্তর (ডিভিএসি)। অভিযোগ, চাকরি দেয়ার নামে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। এর আগে অভিনেত্রী জননী অশোককুমারও এই দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।

 শাবানা শাহজাহান। ছবি: সংগৃহীত

শাবানা শাহজাহান। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, কেরালায় জন্ম নেয়া শাবানা তামিল ধারাবাহিক ‘সেম্বারুথি’-তে পার্বতী চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। এ ছাড়া ‘মিস্টার মানাভি’ ও ‘পুলিশ পুলিশ’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। অভিনেতা আরিয়ানের সঙ্গে বিয়ে হয়েছে শাবানার।

  • শেয়ার করুন