প্রকাশিত: November 10, 2025
নৌ পুলিশ রূপসা স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমরা রূপসা ব্রিজ পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছি, কিন্তু নদীতে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আরও আধাঘণ্টা পর অভিযান সমাপ্ত করা হবে। উদ্ধার অভিযানে নৌ পুলিশের পাশাপাশি স্থানীয় ডুবুরি দল ও কোস্টগার্ড সদস্যরা অংশ নিয়েছেন।
তিনি আরও জানান, রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটলেও নৌ পুলিশকে জানানো হয় রাত ১২টার কিছুক্ষণ আগে। রাতে অধিক মুনাফার আশায় ট্রলারচালকরা নৌকায় অতিরিক্ত যাত্রী তোলেন, যার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ট্রলারচালক পলাতক রয়েছেন ।